
আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী(১৯ অক্টোবর ২০২৬)
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে জনসভাস্থল ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু। সোমবার (১৯ অক্টোবর) তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ হিসেবে পরিচিত হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি মাঠের সার্বিক প্রস্তুতি ও আয়োজনের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং সাংবাদিকদের ব্রিফিং দেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।
রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
এ ছাড়া মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
