
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে ইচ্ছুক মনজুরুল আলম জুয়েল। তাঁকে ঘিরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে আলোচনা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনজুরুল আলম জুয়েল দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। একজন সৎ, নিষ্ঠাবান ও সমাজসেবী ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিতি গড়ে তোলার পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকতে চান মনজুরুল আলম জুয়েল।
স্থানীয়দের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন। এ ছাড়া এলাকার উন্নয়ন ও জনসেবায় তাঁর আগ্রহকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে।
ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে মনজুরুল আলম জুয়েল বলেন, “আমি নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করব এবং জনগণের সেবা করব। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করব এবং ইউনিয়ন কে মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ। চেয়ারম্যান প্রার্থী জুয়েল বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে জীবনের ঝুকি নিয়ে বিএনপি’র সকল কর্মকান্ডে জড়িত আমি ছিলাম। দলের দুর্দিনে এলাকায় মসজিদ, মাদ্রাসা সহ সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করেছি। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ফ্রী মেডিকেল টিম দিয়ে অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করেছি।
স্থানীয় সরকার ব্যবস্থায় জনপ্রতিনিধিরা তৃণমূল পর্যায়ে উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনজুরুল আলম জুয়েল অংশগ্রহণের ইচ্ছা নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।////Mobile 01718070388
