October 30, 2026
Home » ​ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে জয়ী ধানের শীষের মির্জা ফয়সল মোঃ নুর ইসলাম ঠাকুরগাঁও ​প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন। আসনটির মোট ১৮৫টি ভোটকেন্দ্রের গণনা শেষে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। ​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ​সর্বশেষ প্রাপ্ত ১৮৫টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। ​এছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট। ​উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের তৎকালীন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়, যার ভিত্তিতে নির্বাচন কমিশন এ উপনির্বাচনের আয়োজন করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *