
মুজাহিদুল ইসলাম আযম, নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট, সিলেট –
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সিলেট জেলা পূর্বের অধীনে গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার তিনটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ১ হাজার ৩৮৯ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষার কেন্দ্রগুলো হলো—গোয়াইনঘাট সরকারি কলেজ, হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয় এবং বঙ্গবীর এম এ জি উসমানী উচ্চ বিদ্যালয়।
শুক্রবার সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পরীক্ষাকেন্দ্রগুলো। পরীক্ষা চলাকালে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অভিভাবকেরা এ আয়োজনের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত এমন আয়োজন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় আরও মনোযোগী ও উৎসাহিত হবে। এছাড়া
মেধাবৃত্তি পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের সাবেক কেন্দ্রীয় পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল ফারুক, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্বের চেয়ারম্যান আদিলুর রহমান, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সিলেট জেলা পূর্বের সাবেক পৃষ্ঠপোষক মহসিন আলমাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার আমির আবুল হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুর আহমদ, বারহাল ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ নেছার আহমদ এবং গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান মহসিন আলম ও তারেক আহমদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম গোয়াইনঘাট উপজেলা শাখার চেয়ারম্যান হোসাইন আহমদ এবং ভাইস চেয়ারম্যান বুরহান আহমদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়া আরও আয়োজক সূত্রে জানা গেছে, কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল আগামী ডিসেম্বর মাসে প্রকাশ করা হবে।
- শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ এবং একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম গোয়াইনঘাট উপজেলা শাখার এ আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা এবং তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন।
