
পুঠিয়া প্রতিনিধি,
রাজশাহী পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামে মুসলিম মেয়ে আশা (২২) হিন্দু অনিকের (১৯) বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন,এই বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টির হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) শেরপুর জেলা,বলাইচর গ্রামের আশরাপের মেয়ে মোসাঃ আশা খাতুন (২২) গত রাত দুইটাই বিয়ের দাবিতে উপজেলা কান্দ্ররা গ্রামে,বিমল চন্দ্র দাসের ছেলে অনিক দাস (১৯) এর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন।
মোসাঃ আশা বলেন,আমাদের ফেসবুকে পরিচয় এক বছর ধরে অনিকের সাথে পেম করছি। আমার অনিককে ভালো লাগে,আমি মুসলিম হলেও অনিককে বিয়ে করব প্রেম কখনো ধর্ম মানে না।
এ বিষয়ে অনিক দাস বলেন,আমরা ফেসবুকে প্রেম করেছি,কিন্তু আমি তাকে অন্য জায়গায় বিয়ে হতে বলেছি ও এখানে আসতে বারণ করি তারপরও সে এখানে চলে এসেছে,এখন আর কি করার বিয়ে যদি করতে হয় আশাকে হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে, তাছাড়া আমাদের সমাজ ও ধর্ম মেনে নিবে না।
অনিক দাসের বাবা বিমল চন্দ্র দাস বলেন,গতকাল রাত ২ টার সময় আমাদের বাড়িতে,আশা নামে এক মুসলিম মেয়ে আসে,একটা মেয়ে এসেছে কোথায় এত রাতে তাড়িয়ে দিব তাই রাতে আমার মেয়ের কাছেই ছিল। এখন ছেলে ও মেয়ের দুইজনার যদি মত থাকে তাহলে তারা বিয়ে করবে।
এ বিষয়ে পুঠিয়া থানা (ওসি) ফরিদুল ইসলাম বলেন,এই বিষয়টি নিয়ে থানাতে এখন পর্যন্ত কোন পক্ষের অভিযোগ হয়নি অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
পুঠিয়া প্রতিনিধি,
মিজানুর রহমান
মোবাইল ০১৭৩৯ ৪০৭৫১৩
৩০ অক্টোবর ২০২৬
