⁹
পুঠিয়া প্রতিনিধি,
রাজশাহী পুঠিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৭ নভেম্বর) পুঠিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য আব্দুস সাত্তার মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) প্রসেনজিৎ সাহা, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান আসাদুল হক আসাদ, বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন, জাসাসের জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হায়াত, সাবেক পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান, সাবেক বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাকিব ও বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনের ঐতিহাসিক ঘটনাবলি আমাদের জাতীয় ঐক্য, দেশপ্রেম ও স্বাধীনতা-সার্বভৌমত্বের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। দেশের উন্নয়ন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নতুন প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন।
পুঠিয়া প্রতিনিধি,
মিজানুর রহমান
৭ নভেম্বর ২০২৬

⁹