
মো: নুর ইসলাম
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
নবগঠিত ভুল্লি উপজেলার ২ নং বালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ, দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ হাসেম আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ২ নং বালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং ২ নং বালিয়া ইউনিয়নের ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুপারভাইজার ইউসুফ আলী।
ফিতা কেটে ও আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করে বক্তারা বলেন, নবগঠিত ভুল্লি উপজেলায় প্রশাসনিক ও সেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
এর মাধ্যমে ৪ নং ওয়ার্ডের পরিবারগুলোর তথ্য হালনাগাদ এবং প্রাপ্য সুবিধা ও সহায়তা সহজে নিশ্চিত করা সম্ভব হবে।
সুপারভাইজার ইউসুফ আলী জানান, নির্ধারিত নিয়ম মেনে ওয়ার্ডের প্রতিটি পরিবারের তথ্য যাচাই-বাছাই করে ফ্যামিলি কার্ডের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।
কোনো পরিবার যেন বাদ না পড়ে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের প্রত্যাশিত এই কার্যক্রম শুরু হওয়ায় ৪ নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে স্বস্তি
ও উৎসাহ দেখা গেছে।
