
পুঠিয়া প্রতিনিধি,
“রপ্তানি মুখী প্রাণী সম্পদে গড়বো দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ ইং উদযাপন উপলক্ষে পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬-নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে গবাদি পশুপালনকারী ও খামারীরা অংশ গ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারী গবাদি পশুপালনকারী ও খামারীদের হাতে ফেস্টুন ও ব্যানার শোভা পায়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পুঠিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে, ভেটেনারি সার্জন ডাঃ ওলিউল্লাহর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহমুদুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং রপ্তানিযোগ্য প্রাণিসম্পদ উৎপাদনে খামারিদের উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিৎ সাহা। উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার,সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান (ভুট্টু) সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গবাদি পশুপালনকারী ও খামারীরা এবং পুঠিয়া উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
