
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
মহাধুমধাম উৎসব মুখর পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীযের মধ্যদিয়ে খুলনার দাকোপের কাকড়াবুনিয়া সাহবের আবাদ গৌরব ও ঐতিহ্যোর ৫০ বছর রাসৎবের সুবর্ণ জয়ন্তী ২০২৬ উপলক্ষে ৫০ বছর পুর্তিতে ৮ দিন ব্যাপী ধর্মীয় নানা অনুষ্ঠানের মধ্য উদযাপিত হতে যাচ্ছে।২৬ নম্ভেবর বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে দাকোপ সাহেবের আবাদ কাকড়াবুনিয়া রাস মন্দিরের ৫০ তম বর্ষীয় রাস উৎসব উপলক্ষে ব্রজের বাশরি র শুভ মোড়ক উন্মোচন করেন খুলনা- ১ দাকোপ বটিয়াঘাটার জনমানুষের জননেতা এমপি জনাব আমীর এজাজ খান।এ সময় উপস্হিত ছিলেন দাকোপ উপজেলা বিনএনপির , সাবেক সদস্য সচিব ও সম্ভব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রাথী আব্দুল মান্নান খান, চালনা পৌর বিএনপির সাবেক আহবাহক ও সম্ভব্য চালনা পৌরসভার মেয়ল প্রার্থী মোজাফফর হোসেন,হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্টের খুলনা সদস্য সচিব দীপক কুমার সরদার,, বিএনপি নেতা বেনীমাধব বিশ্বাস,বিএনপি নেতা,আশীস ব্যানাজ্যী।
এ লক্ষে২৩ নম্ভেবর সোমবার রত ৮ টারদিকে রাসউৎসব এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃিষ্টান কল্যান ফ্রন্ট এর খুলনাজেলা সদস্য সচিব দীপক কুমার সরদার।দাকোপ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সুদাম মন্ডল,রাস উদযাপন কমিটির সভাপতি রাধাকান্ত মন্ডল,সাধারন সম্পাদক নৃপেন্দনাথ মন্ডল খুলনা পলিটেকনিক কলেজের,অবসর প্রাপ্ত অধ্যাপক প্রাণকৃষ্ণ মন্ডল,এলবিকে সরকারি মহিলা মহাবিদ্যালয়ের প্রবাসক উৎপল কান্তি বৈদ্য সহ রাস উদযাপন কমিটির সকল সেতৃবৃন্দ। রাস উৎসব মুলত শ্রীকৃষ্ণের ব্রজলীলা ও রাস লীলাকে কেন্দ্র করে কার্তিক পুর্ণিমা তিথিতে পালিত হয়।শ্রাস্ত্র ও বৈষ্ণব বিশ্বাসঅনুযায়ীবৃন্দাবণে গোপিনীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থে শ্রীকৃষ্ণ রাধা ও গোপিণীদের সঙ্গে রাসলীলা করেছিলেন আর সেই স্মরণেই এই উৎসব হয়। পৌরানিক কাহিনিনুযায়ী বৃন্দাবণ গোপিণীদের মনোবাঞ্ছা পুরণ ও তাদের সঙ্গে রাসলীলা ররার প্রতিশ্রুতি দিয়েছিলেন শ্রীকৃষ্ণ।কার্তিক পুর্ণিমার রাতে তিনি সেই রাসলীলা সম্পন্ন করেন বলে প্রচালিত বিশ্বাস।
