পুঠিয়া প্রতিনিধি,
রাজশাহী পুঠিয়ায় সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এর আয়োজনের লিড ফার্মার ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১২ আগস্ট পুঠিয়া ধোকড়াকুল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ফুটবল প্রীতি ম্যাচটি। কৃষকদের দুইটি গ্রুপে ভাগ করে একটি এমিস্টার টপ ফুটবল টিম অপর টিমের নাম ইনসিপিয়ো,ফুল টাইম খেলায় শেষে এক শূন্য গোলের জয়লাভ করে ইনসিপিয়ো।
এ সময় উপস্থিত ছিলেন,সিনিয়র টেরিটোরি অফিসার,মোঃ সোহাগ রানা রাজশাহী। এন্ড সেলস প্রমেশন অফিসার বৃন্দ। ডিস্ট্রিবিউটর মেসার্স জাকির এন্টারপ্রাইজ।প্রোপাইটর,জাকির সরদার এন্ড শাকিল সরদার।
এ সময় বক্তারা বলেন,সিনজেনটা এরকম কৃষকদের মাঝে আনন্দ দেওয়ায় কৃষকদের মাঝে আরো দূর আস্থার বন্ধন তৈরি হবে। কৃষকরা বলেন,সিনজেনটা বাংলাদেশ লিমিটেড সুন্দর এই প্রোগ্রাম আয়োজন করায় সিনজেনটা কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ। এই সময় ফুটবল খেলা কে ঘিরে অসংখ্য কৃষক মাঠে বসে ফুটবল খেলাটি উপভোগ করে।
মিজানুর রহমান
পুঠিয়া প্রতিনিধি,
১২ আগস্ট ২০২৬
