পুঠিয়া প্রতিনিধি,
রাজশাহী পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নে ডাঙ্গাপাড়া গ্রামে মোঃ সাজেদুল ইসলাম (৩৫) পিতা:রহেদ আলী (৬০) গত রাতে ২০০ কলার গাছ ও মাঠে সেচ দেওয়ার ১০০০ ফিট পাইপ কেটে ফেলল দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ১৩ আগস্ট প্রতিদিনের মতো সকালে ফসলের জমি দেখতে গেলে সাজেদুল ইসলাম দেখেন তার জমিতে সব কলার গাছ কেটে ফেলা হয়েছে,তিনি এক পর্যায়ে তার ফসল দেখে জমিতে কান্নাই ভেঙ্গে পড়েন।
কৃষক সাজেদুল ইসলাম বলেন,আমার এই জমিতে অনুমান ২০০ কলার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা,আমি এই জমিটা এনজিওর মাধ্যমে ঋণ নিয়ে জমিটা লিজ নিছি,দুইটা কলার বাগান আমার ক্ষতিগ্রস্ত করেছে,আনুমানিক আমার দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আইনের মাধ্যমে তদন্ত সাপেক্ষে আমি এর সুস্থ বিচার দাবি করছি।
প্রতিবেশী সহকারি শিক্ষক সরিষাবাড়ী উচ্চ বিদ্যালয়ের লুৎফর রহমান বলেন,সকালে এসে সাজেদুল আমাকে বলে স্যার আমার জমিতে কে বা কাহারা রাতে সব কলার গাছ কেটে ফেলেছে, পরে আমি জমিতে গিয়ে দেখি দুই শতাধিক কলার গাছ কেটে ফেলা হয়েছে, আমার মনে হয় এটি পরিকল্পিত। একজন কৃষকের জন্য বিশাল ক্ষতি আমি জানি সাজেদুল জমি লিজ নিয়ে ভালো ফসল করে,শত্রুতা বসত যাহারাই এই কাজ করেছে, তাদের কঠিন বিচার হওয়া দরকার আমি চাই সুস্থ তদন্তের মাধ্যমে প্রশাসন ব্যবস্থা নিবে এবং অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনবে এটাই প্রত্যাশা করি।
সাজেদুলের স্ত্রী নুপুর বলেন,আমরা দুই মানুষ খেটে এসব আবাদ ফসল করি। রাতে এসে আমাদের এই ফসলগুলা কেটে ফেলে নষ্ট করেছে। আমার স্বামী সকালে এসে ফসল দেখে কান্নায় ভেঙ্গে পড়ে। আমরা আইনের কাছে সুস্থ বিচার চাই এবং অপরাধীদের যেন শাস্তি হয়।
এ বিষয়ে পুঠিয়া থানা (ওসি) ফরিদুল ইসলাম বলেন,থানাতে একটি অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মিজানুর রহমান
পুঠিয়া প্রতিনিধি,
১৩ আগস্ট ২০২৬
