পুঠিয়া প্রতিনিধি,
রাজশাহী পুঠিয়া উপজেলার বাঁশপুকুরিয়া গ্রামে,দশ বিঘা ধানের জমিতে ঘাস মারা ঔষধ স্প্রে করে নষ্টের অভিযোগ ওঠে।
গত শুক্রবার ২১ আগস্ট দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায় বলে অভিযোগ করে কৃষকরা।
কৃষক মাহাবুর রহমান বলেন,কিছু সন্ত্রাসী বাহিনী এসে পচানি বিষ দিয়ে এবং লাগানো ধানের ওপর টিলার দিয়ে চাষ করে সব ফসল নষ্ট করে দেয়,এই জমিগুলোর মালিক ১৫-১৬ জন। এই জমিগুলোর উপর কোর্টে মামলা চলমান রয়েছে, আমাদের এই ক্ষতি যারা করেছে তাদের আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করছি। মোঃ সাইফুল ইসলাম বলেন,আমার স্ত্রীর দিক দিয়ে আমি এই জমির অংশীদার,আমাদের যারা এই ক্ষতি করেছে তাদের বিচার দাবি করছি। মোসাম্মৎ রেহনা বেগম বলেন,সন্ত্রাসীরা এসে ঘাস মারা বিষ ও টিলার দিয়ে চাষ করে ধানের গাছগুলো নষ্ট করেছে আমি আইনের কাছে মিনতি ভাবে বিচার চাই। রাহাতুল বিবি বলেন, আমার বাপ দাদার সম্পত্তি ঘাস মারা বিষ দিয়ে ধানের গাছ নষ্ট করে দিয়েছে আমরা সুস্থ এর একটা বিচার চাই। হাওয়া জান বলেন, এই জমিগুলো আমার দাদার সম্পত্তি যারা এই ক্ষতি করেছে তাদের কাছে ক্ষতিপূরণ দাবি করছি। কৃষক মোঃ বাদল হোসেন আরো বলেন, আমাদের ১০-১২ বিঘা জমি আমরা চাষাবাদ করি এই ফাকে সন্ত্রাসী বাহিনীরা পচানি বিষ দিয়েছে,দেয়ার পরে টিলার দিয়ে চাষ করে সব ফসল নষ্ট করে দেয় এ বিষয়ে সুস্থ একটা বিচার চাই।
এ বিষয়ে বেলপুকুর থানার (ওসি) কবির হোসেন বলেন,এখন পর্যন্ত এই বিষয়ে থানাতে কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
পুঠিয়া প্রতিনিধি,
২৪ আগস্ট ২০২৬
