
ইয়াছির আরাফাত
স্টাফ রিপোর্টারঃ-
জামালপুর গারো হিলস হাফ ম্যারাথনের প্রস্তুতি হিসেবে প্রস্তুতিমূলক রান করেছে জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটি।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে জামালপুর জেলার লাউচাপড়া-সিলেট রোডে এ প্রস্তুতিমূলক রান অনুষ্ঠিত হয়। এতে জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটির সদস্য ও দৌড়প্রেমীরা অংশ নেন।
আয়োজকরা জানান, আসন্ন জামালপুর গারো হিলস হাফ ম্যারাথনে অংশগ্রহণকারী দৌড়বিদদের প্রস্তুতি আরও শক্তিশালী করা এবং নিয়মিত দৌড়ের মাধ্যমে স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করতেই এ প্রস্তুতিমূলক রানের আয়োজন করা হয়েছে।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা লাউচাপড়া এলাকায় অনুষ্ঠিত এ রানের মধ্য দিয়ে দৌড়বিদদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। একই সঙ্গে জামালপুরের গারো পাহাড় ও পর্যটনসমৃদ্ধ অঞ্চলকে দেশের মানুষের কাছে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
