
পুঠিয়া প্রতিনিধি,
রাজশাহী পুঠিয়ায় অবৈধভাবে মজুতকৃত ৩৩০ বস্তা সার আটক করা হয়।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া বাজারে উপজেলা নির্বাহী অফিসার,লিয়াকত সালমানের নেতৃত্বে,অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার (ভূমি) শিবু দাশ।
অভিযানকালে ৩টি দোকান তল্লাশি করে অবৈধভাবে মজুতকৃত ও সরকারি বরাদ্দ বহির্ভূত ৩৩০ বস্তা সার আটক করা হয়।
আটককৃত সার যথাযথ সংরক্ষণ ও নিরাপত্তার জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়। বিধি-বিধান অনুসরণ করে উক্ত সার স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হবে ও বিক্রয়লব্ধ অর্থ রাষ্টীয় কোষাগারে জমা প্রদান করা হবে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন,সরকারি সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।
পুঠিয়া প্রতিনিধি,
মিজানুর রহমান
মোবাইল ০১৭৩৯ ৪০৭৫১৩
১০ সেপ্টেম্বর ২০২৬
