no
বিপ্লব তালুকদার :নাটোর জেলা প্রতিনিধি
নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের করোটা পশ্চিম বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ ও চকো সিরাপসহ রোকনুজ্জামান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
র্যাব-৫-এর নাটোর ক্যাম্প ও রাজশাহীর সিপিএসসি কোম্পানির যৌথ আভিযানিক দল বৃহঃস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারের পর রোকনুজ্জামানের কাছে থাকা একটি বাজারের ব্যাগ থেকে ২ বোতল এস্কাফ ও ২৪ বোতল চকো সিরাপসহ মোট ২৬ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোকনুজ্জামান রাজশাহী থেকে মোটরসাইকেলে করে এসব নেশাজাতীয় সিরাপ সংগ্রহ করে দোকানে সংরক্ষণ ও বিক্রি করার কথা জানিয়েছেন।
র্যাব-৫ জানায়, উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নাটোর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব-৫ কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
