I
মাসুম বিল্লাহ বগুড়া
বগুড়া শেরপুরে ২০২৫-২০২৬ অর্থবছরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও নবারুন ঐক্য সংঘের সহযোগিতায় গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নবারুন ঐক্য সংঘের কার্যালয়ে ২ ধাপে গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ৪টি বকনা গরু বিতরণ করা হয়। নবারুন ঐক্য সংঘের নির্বাহী পরিচালক নূরে আলম জিকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নাইম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন সংস্থার (এসডিএস), নির্বাহী পরিচালক আব্দুর রহিম, চাইলন্ড ড্রিমি এসোসিয়েশনের নির্বাহী পরিচালক মোবারক হোসেন, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবু জাহের, সাধারন সম্পাদক আব্দুল মোমিন, নবারুন ঐক্য সংঘের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
