নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পরিত্যক্ত জায়গায় ১ কেজি গাঁজা উদ্ধার।।৷৷৷৷৷৷৷৷৷৷৷ ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রির অভিযোগে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একই অভিযানে পৃথকভাবে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেফতার কৃতদেরকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করেছে পুলিশ । পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নাগেশ্বরী থানার বিশেষ অভিযানের অংশ হিসেবে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধানের নেতৃত্বে বুধবার রাতে উপজেলা প্রাণিসম্পদ অফিসের পেছনের একটি ফাঁকা জায়গায় থাকা পরিত্যক্ত ঘর থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রির অভিযোগে ৪ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. দুলাল মিয়া (২৯), মো. বেলাল হোসেন (৪০), আব্দুল খালেক (৪৫) ও জুবায়ের হোসেন (৩৬)।
এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান জানান, কুড়িগ্রাম জেলার মান্যবর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলাব্যাপী মাদক ও চোরাচালান বিরোধী সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় নাগেশ্বরী থানায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত আছে এবং থাকবে । Mobile 01718070388
