
I
পুঠিয়া প্রতিনিধি,
রাজশাহী পুঠিয়া বিড়ালদহ সৈয়দ করম আলী শাহ্ (র:) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে,গতরাত ১০ সেপ্টেম্বর যেকোনো সময় বিদ্যালয়ের অফিস রুমের তালা ভেঙ্গে এই চুরি ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন বলেন,গত ১০ তারিখ বৃহস্পতিবার প্রতিদিনের মতো বিদ্যালয়ের প্রত্যেকটা রুমে তালা দিয়ে বাড়ি যায়। সকালে আমার সহকারী শিক্ষক আকরাম আলী সরকার উনি এলপিয়ারে আছে প্রতিদিন সকালে আমার স্কুলের সামনে দিয়ে হাটে,হঠাৎ দেখতে পায় বিদ্যালয়ের তালা খোলা দেখে তখনই আমাকে ফোন দেয়। তাৎক্ষণিক আমি স্কুলে চলে আসি, এসে দেখি অফিস রুম খোলা দেখে আমার মাথা খারাপ ভিতরে ঢুকলাম ঢুকে দেখি অফিসের কাগজ পাতি গুলো এলোমেলো ভাবে ছিটানো। আমার যে পার্সোনাল আরমারি সেটা ভাঙছে। পরে সব ঘুরে দেখি চুরি করে নিয়ে গেছে,কম্পিউটার ফুল সেট,দুইটা ল্যাপটপ,দুইটা প্রজেক্টর,সিসি ক্যামেরার মনিটর,ডিভিআর একটা,ওয়াইফাই রাউটার অনু,হারমোনিয়াম একটা,বড় বক্স দুইটা,বড় দুইটা সিনামাটির প্লেট,সিসি ক্যামেরা তিনটা তার সহ আরো মূল্যবান জিনিস নিয়ে যায়। পরে আমি পুঠিয়া থানাতে যাই। থানা থেকে পুলিশ এসে আমার প্রত্যেকটা জিনিস পুংখ না রূপে তদন্ত করে গেছে। এখন বাদবাকি প্রশাসনের উপর নির্ভর,অপরাধী যেই হোক তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে পুঠিয়া থানা (ওসি) ফরিদুল ইসলাম বলেন,এই বিষয়ে থানাতে একটি অভিযোগ হয়েছে,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
পুঠিয়া প্রতিনিধি,
মিজানুর রহমান
১১ সেপ্টেম্বর ২০২৬
