
পুঠিয়া প্রতিনিধি,
রাজশাহী ঐতিহ্যবাহী পুঠিয়া রাজবাড়ী দুইদিন পরিদর্শন করলেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।
গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর একটার দিকে অফিসিয়াল কাজে আসেন পুঠিয়া রাজবাড়ীতে ও ১৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুর দুইটার দিকে পুঠিয়া রাজবাড়ী পরিদর্শন করেন পরিবার নিয়ে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। ব্রিটিশ হাই কমিশনারকে প্রথমেই রাজবাড়ি জাদুঘরের কাস্টোডিয়ান ফুল দিয়ে বরণ করেন।
এ সময়,ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক,পুঠিয়া রাজবাড়ি, বড় গোবিন্দ মন্দির, রাণী মহল, রাণীর ঘাট, ছোট আহ্নিক মন্দির, বড় আহ্নিক মন্দির ও বড় শিব মন্দিরের ইতিহাস সম্পর্কে বিস্তারিত গাইড করেন। ব্রিটিশ হাই কমিশনার সরাহ কুক পুঠিয়া রাজবাড়ি ও টেরাকোটা সমৃদ্ধ মন্দির স্থাপনা দেখে খুবই মুগ্ধ হন এবং তিনি আবার এখানে আসার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার,লিয়াকত সালমান,পুঠিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রাজবাড়ির ছবি বাধাই উপহার প্রদান করেন। ও রাজবাড়ির কাস্টোডিয়ান মো: হাফিজুর রহমান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ থেকে একটি টেরাকোটা মন্দির স্থাপনার একটি প্রকাশনা উপহার প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন,পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার,লিয়াকত সালমান। পুঠিয়া থানা অফিসার ইনচার্জ,ফরিদুল ইসলাম ও অন্যান্য ব্যাক্তিবর্গ।
মিজানুর রহমান
পুঠিয়া প্রতিনিধি,
১৮ সেপ্টেম্বর ২০২৬
