
মো: নুরনবী বোরহানউদ্দিন প্রতিনিধি।
প্রায় আড়াই বছর কর্মরত থেকে সুনাম অর্জন করে বোরহানউদ্দিন উপজেলা থেকে বিদায় নিলেন উউএনও রায়হান-উজ্জামান। বিদায় চাইতে গিয়ে তার দু চোখের পানি যেন টলমল করছিল।
রবিবার ( ১৬ নভেম্বর ) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে বোরহানউদ্দিন প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বোরহানউদ্দিন উপজেলায় কর্মকালীন সময় ইউএনও রায়হান উজ্জামান সততা, দক্ষতা ও আপোষহীন হিসেবে উপজেলাব্যাপী সুনাম অর্জন করার পাশাপাশি সকলের মন জয় করে নিয়েছিলেন। দীর্ঘ আড়াই বছর দায়িত্ব পালন কালে ইউএনও রায়হান-উজ্জামান অনেক গুলো মানবিক কাজ করতে সক্ষম হোন , এর মধ্যে উল্লেখযোগ্য হলো শারীরিক প্রতিবন্ধী , বেকার, অসহায় অনেকের পাশে তিনি দাড়িয়ে স্বাবলম্বী করার উদ্যেগ গ্রহণ করেন । ভেন গাড়ি দেয়া, ছোট দোকান ঘর মালামাল সহ তৈরি করে দেয়া, অসুস্থ রোগীর চিকিৎসার জন্য প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান , বাল্য বিবাহ রোধ সহ অনেক মানবিক কাজ করার দৃষ্টান্ত স্থাপন করেন ইউএনও রায়হান-উজ্জামান। অফিস চলাকালীন সময়ে তার সাথে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মানুষ গুলো দেখা করে তাদের সুখ দুঃখ এবং বিভিন্ন সমস্যার কথা গুলো তুলে ধরেন , যেটা উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে এমন দৃশ্য দেখা যায়নি । সেই সময় ইউএনও রায়হান উজ্জামান খুব মনযোগ সহকারে তাদের কথা গুলো খুব ধৈর্য্য সহকারে শোনতেন পরে সমস্যা গুলো বিভিন্ন ভাবে সমাধান করে দিতেন । বয়স্ক, ভাতা, বিধবা, ভাতা, অনেক গরীব অসহায় মানুষ তাদের মেয়েদের বিয়েশাদি দিতে পারেনা আর্থিক সমস্যার জন্য, এসব মানবিক বিষয় গুলো ইউএনও রায়হান উজ্জামান বিগত তার কর্মকালীন সময়ে এই উপজেলার মানুষের জন্য সেবা দিয়েছেন।
টগবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হাওলাদার বলেন , বিগত আওয়ামীলীগ সরকার বিদায় হওয়ার পরে ইউএনও রায়হান উজ্জামান আমাদের সার্বিক সহযোগিতা করেছেন, সৎ পরামর্শ দিয়েছেন এবং সবসময় পাশে দাড়িয়ে নাগরিক সেবা সঠিক ভাবে দেয়ার জন্য উৎসাহিত করেেছেন , সকল বিপদ আপদে আমার জানামতে উপজেলার মানুষের জন্য কাজ করেছেন একজন সৎ অফিসার হিসেবে । আমি ভবিষ্যতে তার সফলতা কামনা করছি তিনি বাংলাদেশের যে কোন জায়গায় অফিসার হিসেবে কাজ করেন।
বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সরোয়ার আলম খাঁন বলেন , আমার দেখা মতে বোরহানউদ্দিন উপজেলায় যতো নির্বাহী কর্মকর্তা ছিলেন তার মধ্যে ইউএনও রায়হান উজ্জামান সেরা এবং জনবান্ধব ইউএনও ছিলেন।
সরোয়ার আলম খাঁন বলেন , প্রশাসনের সাথে মানুষের যে একটা দুরত্ব ছিলো উনি এটা একেবারে কাছে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। উনি গণশুনানি করে মানুষের দুঃখ দুর্দশা লাগবের চেষ্টা করেছেন। তিনি সরকারি তহবিল থেকে অর্থ ব্যয় করে সাধারণ মানুষকে সেবা দেয়ার চেষ্টা করেছেন।
ওনার মতো ইউএনও আমাদের বোরহানউদ্দিন উপজেলায় খুব প্রয়োজ ছিলো , তার বিদায় আমি এই উপজেলার একজন নাগরিক হিসেবে খুব ব্যথিত। , উনি বাংলাদেশের যেখানে থাকেন আল্লাহ যেন তাকে আরও প্রতিষ্ঠিত করুক । বোরহানউদ্দিনের মানুষ তাকে আজীবন স্মরণ করবে ।
এ সময় উপস্থিত ছিলেন , বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি মোঃ ফয়সাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহমুদ সোহেল , দি ডেইলি প্রেজেন্ট টাইমস ভোলা জেলা প্রতিনিধি মোঃ কবির হোসেন , দৈনিক যুগান্তর বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি নীল রতন দে , নিউজ টোয়েন্টি ওয়ান বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি কাজী মোঃ আল-আমীন , দৈনিক জনকণ্ঠ বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি মোঃ রিয়াজ উদ্দিন , দৈনিক আলোচিত কণ্ঠ ভোলা জেলা প্রতিনিধি মোঃ নুরনবী, দৈনিক ইনকিলাব বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি মোঃ হাছনাঈন দৈনিক আজকের পত্রিকা বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম আকাশ।
