
বোরহানউদ্দিন প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বোরহানউদ্দিন পৌর শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দলটির স্থানীয় নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যে, দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
আজ বুধবার বিকাল ৪টা বোরহানউদ্দিন পৌর জামায়াতের একটি বড় মিছিল বোরহানউদ্দিন উওর বাসস্টান্ডে এসে জরো হয়ে পরে তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোরহানউদ্দিন বাজার মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়। মিছিলে পৌর শাখা ও বিভিন্ন ওয়ার্ডের কয়েকশ নেতা-কর্মী অংশ নেন। তাদের হাতে ছিল হামলাকারীদের বিরুদ্ধে লেখা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড। মিছিলে ‘হামলাকারীদের বিচার চাই’, ‘অবিলম্বে গ্রেফতার চাই’ ইত্যাদি স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।
মিছিল শেষে স্থানীয় বোরহানউদ্দিন উপজেলা আমির মাও : মাকসুদুর রহমান,উপজেলা সেকেটারী মাও: আবুল কালাম আজাদ,পৌর জামায়াতের আমির মাও: আমানউল্লাহ, পৌর জামায়েতের সেকেটারী মাসুদুর রহমান,উপজেলা শ্রমিক ফেডারেশনের এর সভাপতি মাও: আয়ুব আলী,পৌরসভার সাধারণ সম্পাদক মো : জহুরুল ইসলাম,জেলা কর্মপরিষদের সদস্য এ এইচ এম উলিউল্লাহ।
সমাবেশে বক্তারা বলেন:
সম্প্রতি১৮/১১/২০২৫ ইং রাতে মো: আলাউদ্দিন নামে বোরহানউদ্দিন পৌর ৭ নং ওয়ার্ড এর জামায়াত সমর্থক -এর উপর এক বর্বরোচিত হামলা চালানো হয়।
বক্তারা অভিযোগ করেন বলেন রাজনৈতিক প্রতিহিংসা ও দমন-পীড়নের অংশ হিসেবে এই হামলা করা হয়েছে।
তারা হামলায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশ থেকে আগামী ৭২ ঘন্টার মধ্যে দাবি মেনে না নেওয়া হলে বোরহানউদ্দিনে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি দেন স্থানীয় জামায়াত নেতারা।
তারিখ ১৯/১১/২০২৫ ইং
মোবাইল নং ০১৭১৭৩৭৫৯৫০
ছবি সংযুক্ত।
