পুঠিয়া প্রতিনিধি,
মিজানুর রহমান (মিজান)
(২০ নভেম্বর) বৃহস্পতিবার সকাল দশটায় পুঠিয়া উপজেলার চত্বর থেকে এক বিশাল র্যালি নিয়ে রাজশাহী ৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনে রিক্সা প্রতীক নিয়ে এমপি প্রার্থী সহ-সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ খেলাফত মজলিস রাজশাহী জেলা শাখা,হাফেজ মাওলানা রাকিবুল হাসান পথসভা করেন।
এ সময় এমপি প্রার্থী হাফেজ মাওলানা রাকিবুল হাসান বলেন,এবার নির্বাচনে আমরা ৩০০ আসনেই প্রার্থী নির্ধারণ করেছি এবং আশা করি বাংলাদেশ খেলাফত মজলিসের যে সকল প্রার্থী যে যে আসনে নির্বাচন করবে তাদের প্রত্যেককে দেশের জনগণ দেশ ও জাতির কল্যাণের জন্য রিক্সা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। এছাড়া তিনি আরো বলেন,আমি যদি পুঠিয়া দুর্গাপুরে এমপি হিসাবে নির্বাচিত হই এই পুঠিয়া ও দুর্গাপুর বাসীকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করবো,আমাদের পথিক হচ্ছে রিক্সা ইনশাল্লাহ পুঠিয়া দুর্গাপুরের মানুষ রিক্সা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ।
এ সময় আর উপস্থিত ছিলেন,মাওলানা আঃ সবুর জেলা সেক্রেটারি
বাংলাদেশ খেলাফত মজলিস,রাজশাহী জেলা শাখা। বাইতুমাল সম্পাদক
মাওলানা আমিনুল ইসলাম
বাংলাদেশ খেলাফত মজলিস,রাজশাহী জেলা শাখা। মূফতি আতিক সাহেব
সহ সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ খেলাফত মজলিস,রাজশাহী জেলা শাখা। মাওলানা ইয়াকুব সাহেব
সেক্রেটারি,পুঠিয়া উপজেলা শাখা মাওলানা তরিকুল ইসলাম
সহ সভাপতি,পুঠিয়া উপজেলা শাখা,মাওলানা মামুনুর রশীদ
সভাপতি,যুব মজলিস, পুঠয়া উপজেলা শাখা,জনাব মোঃ হাসেম বলী
সভাপতি,বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস, রাজশাহী জেলা শাখা সহ উপস্থিত ছিলেন অসংখ্য নেতৃবৃন্দ।
