
পুঠিয়া প্রতিনিধি,
মিজানুর রহমান (মিজান)
উপজেলা প্রশাসন,র্যাব ও ভোক্তা অধিকারের সমন্বয়ে বানেশ্বরে মডার্ন কসমেটিকসে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওজনে কম দেয়া,ভেজাল পণ্য উৎপাদন,অনুমোদনবিহীন লেভেলিং ব্যবহারের সত্যতা পাওয়া যায়।
অভিযান পরিচালনায় করেন,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুঠিয়া,রাজশাহী।বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল দশটার দিকে এই অভিযান পরিচালনা করা হয়,বিভিন্ন অনিয়মের কারণে মর্ডান কসমেটিকসে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এই বিষয়ে সহকারী (ভূমি) পুঠিয়া,রাজশাহী, শিবু দাশ বলেন,আপনারা সকলেই অবগত আছেন যে,বিগত বেশ কিছুদিন ধরে নাম-সর্বস্ব কিছু কসমেটিকস প্রতিষ্টানের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আসছিলো। আজ তারই পরিপ্রেক্ষিতে এই প্রতিষ্টানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়,আমরা অভিযানে বেশ কিছু অসংগতি পেয়েছি,প্রথমত প্রতিষ্ঠানটি ওজনে কম দিয়ে গ্রাহকের সাথে প্রতারণার আশ্রয় নিচ্ছিলো,এছাড়া অনুমোদনবিহীন পণ্য উৎপাদন, বিধিবর্হিভূত লেবেলিং এর ব্যবহার ও এক্সপার্ট না হওয়া সত্ত্বেও অনভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে পণ্য উৎপাদন করে বাজারজাত করছিলো,এই অনিয়মের কারণে প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে,ভবিষ্যতেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
