মির্জা ফয়সাল আমিনের হুঁশিয়ারি: মন্দির, গির্জা, ধর্মীয় স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠানের জমি দখল কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো মন্দির, গির্জা, ধর্মীয় স্থাপনা কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানের জমি-জায়গা দখলের চেষ্টা করা যাবে না। একই সঙ্গে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষা, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তা বরদাশত করা হবে না।
আইনের শাসন প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বিএনপির এই প্রার্থী।
