
ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি :
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন—
“এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে আমরা আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই। এ লক্ষ্যেই আমরা মাঠে-ময়দানে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন,
“ছাতক-দোয়ারাবাজারে বিএনপি আজ ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ বিএনপিকে কোনো শক্তি দমিয়ে রাখতে পারবে না। ধানের শীষ প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক—এই প্রতীকের বিজয় ছিনিয়ে আনতেই হবে।”
তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া নিয়ে আমি ধানের শীষের প্রার্থী হিসেবে ভোট প্রার্থনা করছি। আপনাদের ভোটে আমি জিতলে, খালেদা জিয়া ও তারেক রহমান জিতে যাবেন। এলাকায় আপনাদের সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আমার। নির্বাচিত হলে ছাতক-দোয়ারা অঞ্চলের উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করবো। বিএনপি সরকার গঠন করলে উপজেলা বাস্তবায়নসহ মানুষের প্রাণের দাবিগুলো পূরণ করাই হবে আমার প্রথম দায়িত্ব—ইনশাআল্লাহ”
৩১ দফা প্রচার ও গণসংযোগ শেষে উঠান বৈঠক
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭ঘটিকায় কাইস্থকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাউয়াবাজার ইউনিয়নে রাষ্ট্র কাঠামো মেরামতে ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ওঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য এস. এম. মাহমুদ এর সভাপতিত্বে।
পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ ও আব্দুল মুক্তাদির আলমগীর।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. নজরুল ইসলাম,পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান ফয়জুর রহমান।
অন্যান্য বক্তারা ছিলেন মো. কামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপি,বিএনপি নেতা আব্দুস সালাম নোমান,সাজ্জাদুর রহমান ছুবেদ আলী,জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক মেম্বার আব্দুর রহিম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন তালুকদার,গয়জুল আহমদ পাবেল,জাহাঙ্গীর আলম,ছায়াদ মিয়া,উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহবুব আহমদ,সাবেক ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ নুপুর,ছাত্রদলের রুমান আহমদ
সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী মাওলানা মুজিবুর রহমান।
উঠান বৈঠক জনসভায় রূপ নেয়,ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিলসহকারে বৈঠকে যোগ দিলে এক পর্যায়ে উঠান বৈঠকটি জনসমুদ্রে পরিণত হয়।
মিলন সমর্থনে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
