
মোঃ ওসমান গনি (ইলি), কক্সবাজার:
শিক্ষা জাতির মেরুদন্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত উন্নত। আজকের কচিকাচা শিক্ষার্থীরাই আগামীতে দেশের সুমঙ্গল বয়ে আনবে। স্বপ্নের দেশ গড়তে তারাই অগ্রণী ভূমিকা পালন করবে।
কক্সবাজারের রামু উপজেলার ঐতিহ্যবাহী কচ্ছপিয়া কেজি স্কুল একটি দুর্গম জনপদের সৃজনশীল শিক্ষালয়। এই শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে অগ্রসর হচ্ছে, তা থেকে অনুমান করা যায় এটি একদিন এলাকার পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে অনেক উপরে নিয়ে যাবে।
শনিবার, ৬ ডিসেম্বর সকাল ১১ টায় অত্র স্কুলে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ, কৃতি ৪ শিক্ষার্থী ও কেজি ফাইভ এর ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি (টুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়ন) আলহাজ্ব মোঃ আপেল মাহমুদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, একজন নিঃস্বার্থ শিক্ষানুরাগী মাঈনুদ্দিন খালেদ যুগে যুগে পিছিয়ে পড়া জাতির পাশে ছিলেন।
স্কুল প্রতিষ্ঠাতা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি শোভন কুমার সাহা
এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও বাংলাবাজার পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি আলহাজ্ব হাবিবুর রহমান সোহেল
বিশিষ্ট ব্যবসায়ী মৌলানা আলী আকবর
অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার ফয়জুল হাসান
প্রেস ক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল
কচ্ছপিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নেতা সামশুল আলম শাহীন
এছাড়া অন্যান্য অভিভাবক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষিকা রাবেয়া খানমের তত্ত্বাবধানে এবং শিক্ষক মুসা কলিমুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অভিভাবক সমাবেশে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। নতুন ভবন ও ক্লাসরুমের উদ্বোধনও অনুষ্ঠিত হয়।
স্কুলে বৃত্তিপ্রাপ্ত ৪ জন শিক্ষার্থী এবং কেজি ফাইভ এর শিক্ষার্থীদের বিদায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এই সময় শিক্ষক দেলওয়ার হোসেন, দীল আরা বেগম, তসলিমা আক্তার, ডলি আক্তার, আসমাউর হোসনা ও সাদিয়া আক্তার সহ প্রাক্তন ছাত্র রাকিব, দেওয়ার, নিঝুমসহ অনেকে সার্বিকভাবে দায়িত্ব পালন করেন।
