
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে সফল ব্যবসায়ী নাসির মিয়াকে ঘিরে বিভিন্ন ধরনের অপপ্রচারের অভিযোগ উঠেছে।
এসব অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ী, সাধারণ জনগন এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
তাঁদের মতে, কোনো ব্যক্তিকে নিয়ে অভিযোগ বা সমালোচনা থাকলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে হওয়া উচিত।
নাসির মিয়া যাদুকাটা নদীর ইজারা ব্যবসার পাশাপাশি তার রয়েছে কয়লা চুনাপাথর ব্যবসা ও ব্রিক ফিল্ডের ব্যবসার সঙ্গে যুক্ত।
এসব ব্যবসার সঙ্গে বহু শ্রমিকের কর্মসংস্থান ও জীবিকা জড়িয়ে রয়েছে। শ্রমিকদের দৈনন্দিন উপার্জনের ওপর নির্ভরশীল তাঁদের পরিবারের খাবার, সন্তানের পড়াশোনা, চিকিৎসাসহ নানা প্রয়োজনী বিষয় ।
স্থানীয় ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের মতে, ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে যেকোনো বিতর্কে সংশ্লিষ্ট শ্রমিকদের কর্মসংস্থান ও তাঁদের পরিবারের জীবনযাত্রার বিষয়টিও বিবেচনায় রাখা জরুরি।
কারণ, কর্মসংস্থানের সঙ্গে শুধু একজন শ্রমিকের আয় নয়, একটি পরিবারের আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ জড়িয়ে থাকে।
তাঁরা বলেন, নাসির মিয়াকে নিয়ে কোনো অভিযোগ থাকলে তা যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে যাচাইহীন তথ্য প্রচার করে কারও সামাজিক সম্মান ক্ষুণ্ন করা উচিত নয়। অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য তুলে ধরার ওপরও তাঁরা গুরুত্ব দেন।
ব্যবসা পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ব্যবসার সঙ্গে যুক্ত শ্রমিকদের কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতে এর প্রভাবও আলোচনায় থাকা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সচেতন মহল বলছেন , নাসির মিয়া হলো একজন সফল ব্যাবসায়ী। তিনি যাদুকাটা নদীর শ্রমিকদের কথা চিন্তা করে বিগত বৎসরের ন্যায় এই বৎসর আইনি জটিলতা অবসান ঘটিয়ে কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে ইজারা নিয়ে এসেছেন।তার এই সফলতা দেখে অপরিপক্ষ ফ্যাসিস্ট সরকারের পৃষ্টপোষক একটি ষড়যন্ত্রকারী গ্রুপ ইতিমধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন ফেইসবুকে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত রয়েছে। উল্লেখ্য যে তার বাবা ছিলেন একজন স্বনামধন্য কয়লা চুনাপথর ব্যাবসায়ী। তিনিও সততার সহিত যাদুকাটা নদীর ইজারা সহ কয়লা আমদানি কারক গ্রুপের একজন সফল ব্যাবসায়ী তার রয়েছে ব্রিক ফিল্ডের ব্যাবসা সহ অসংখ্য ব্যাবসা।তাকে ঘিরে চলমান আলোচনা তথ্য-প্রমাণের ভিত্তিতে মূল্যায়ন করা হউক। একই সঙ্গে শ্রমজীবী মানুষের কর্মসংস্থান, জীবিকা ও তাঁদের পরিবারের ভবিষ্যতের বিষয়টিও যথাযথ গুরুত্ব পাক।আমরা সকলেই সফল ব্যাবসায়ী নাসির মিয়ার বিরুদ্ধে অপপ্রচার এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।
