
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমানের (মিজান)
পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া, পশ্চিম খুঁটিপাড়া,কার্তিকপাড়াসহ আরো কয়েকটি স্থানে,সহকারি (ভূমি) পুঠিয়া,রাজশাহী শিবু দাশের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। (৮-ডিসেম্বর) সোমবার সকাল ৯ থেকে দুপুর ১ টা পর্যন্ত মাদক বিক্রেতা ও মাদকসেবীদের ধরতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন স্থান থেকে ৪ জনকে আটক করা হয়। এবং আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় আসামী নয়নকে ৪ মাস, জিয়ারুলকে ২ মাস,সোহাগকে ১ মাস ও মোস্তাকিনকে ১ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় সহকারী (ভূমি) পুঠিয়া,রাজশাহী শিবু দাশ বলেন,যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।
পুঠিয়া প্রতিনিধি,
মোঃ মিজানুর রহমান (মিজান)
