
রাকিব হোসেন ঢাকা:
লাতিন-বাংলা সুপার কাপের উদ্বোধনী ম্যাচের ব্রাজিলিয়ান কাপের কাছে বাজেভাবে হেরেছিল সবুজের দল । তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের লাল সবুজ প্রতিনিধিরা। ব্রাজিলের কাছে হারলেও ঘরের মাঠে আর্জেন্টাইনদের রুখে দিয়েছে স্বাগতিকরা।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
লাতিন-বাংলা সুপার কাপ ফুটবলে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা আতলেতিকো চার্লোনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশের হয়ে খেলা রেড গ্রিন ফিউচার স্টার (বাফুফে)। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
ম্যাচের শুরুতেই মাসুদ রানার গোলে এগিয়ে যায় রেড গ্রিন, দ্বিতীয়ার্ধে আতলেতিকো চার্লোনকে সমতায় ফেরান আলিয়ান সামিয়েন্তো। ম্যাচে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ৭৬ মিনিটে বড় আকার ধারণ করে। আর্জেন্টিনার দলটির দেভিদ বেভজিনি ও মাতিয়াস রোসালেস ও বাংলাদেশের ইশান হাবিব রেদোয়ানকে লাল কার্ড দেখান রেফারি। এরপর আর কোনো গোল না হওয়ায় ম্যাচ সমতায় শেষ হয়।
ম্যাচের শেষ পর্যন্ত এবং যোগ করা অতিরিক্ত সময়েও গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও কোনো দলই তা কাজে লাগাতে পারেনি। ফলে, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচটি ১-১ গোলে ড্র হিসেবে শেষ হয়।
