
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোস্টির প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প-অধীনে মোট ৭৮ জন ক্ষুদ্র নৃ-গোস্টি সম্প্রদায়ের জনগোস্টির মধ্যে প্রতিজন ২ টি করে মোট ১৫৬ টি ছাগল বিতরণ করা হয়। এ সময় ক্ষুদ্র নৃ-নিগোষ্ঠী পরিবারের সদস্যরা ছাগল পেয়ে অত্যন্ত খুশি তারা মনে করেন এই ছাগল দিয়ে তাদের জীবনের ভাগ্য বদলে যাবে। (২৯ ডিসেম্বর) পুঠিয়া প্রাণিসম্পদ হাসপাতালে এই ছাগল বিতরণ করা হয় ছাগল বিতরণ শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় পুঠিয়া প্রাণিসম্পদ হাসপাতালের চত্বরে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মাহমুদুল হাসান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান,পুঠিয়া,রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার,সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ পুঠিয়া,রাজশাহী।
পুঠিয়া প্রতিনিধি,
মোঃ মিজানুর রহমান (মিজান)
