
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেছেন,বাংলাদেশ আজ স্তব্ধ,আজ পুরো দেশ শোকাহত।
(৩০-ডিসেম্বর) মঙ্গলবার খালেদা জিয়ার জানাজার যাবার সময় তিনি বলেন,বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের নেত্রী ছিলেন না,তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক,আন্তর্জাতিক অঙ্গনেও তিনি একজন সম্মানিত ও সমাদৃত রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিত ছিলেন,ভবিষ্যতেও সারা বিশ্বের মানুষ তাকে সেইভাবেই স্মরণ করবে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন আরো বলেন,বাংলাদেশের ইতিহাসে যে কয়টি শোকের কালো দিন আছে, আজকের দিনটিও তেমন একটি দিন,তিনি জানান মঙ্গলবার ভোর ৬ টার সময় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন,ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,তিনি আরও বলেন,(পুঠিয়া-দুর্গাপুরের) মানুষসহ সারা বাংলাদেশের জনগণ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই মুহূর্তটিকে একটি গভীর শোকের সময় হিসেবে মনে রাখবে।
উদারনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন,আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে জান্নাত দান করেন।
পুঠিয়া প্রতিনিধি,
মোঃ মিজানুর রহমান (মিজান)
