
এস এম হুমায়ুন বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় বিএনপির আয়োজনে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার ( ৯ জানুয়ারি) বিকাল ৫টায় কচুয়া উপজেলার পশ্চিম খলিশাখালী জেলেপাড়ায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন বিশিষ্ট ব্যাবসায়ী নারায়ণ চন্দ্র বাওয়ালী, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন,জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, কচুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি এস এম হুমায়ুন সহ আরো অনেকে।এসময় নেতৃবৃন্দ শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।
