পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
রাজশাহী পুঠিয়ায় মাদকসেবী ও মাদক বিক্রেতাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (১০-জানুয়ারি) উপজেলার উজালপুর,নন্দনপুর ইকোপার্ক,কৃষ্ণপুর আদিবাসী পাড়া,বানেশ্বরের সোনার বাংলা হোটেলসহ আরো কয়েকটি স্থানে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের ধরতে অভিযান পরিচালনা করেন সহকারি (ভূমি) পুঠিয়া,রাজশাহী,শিবু দাশ। অভিযান চলাকালে বিভিন্ন জায়গা থেকে ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। হবি মোল্লা,শাহিন মন্ডল ও হাসনাত আলীকে ১ মাস করে কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
এ সময় সহকারী (ভূমি) পুঠিয়া,রাজশাহী, শিবু দাশ বলেন,যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।
পুঠিয়া প্রতিনিধিঃ
মোঃ মিজানুর রহমান (মিজান)
মোবাইল ০১৭৩৯ ৪০৭৫১৩
১০ জানুয়ারি ২০২৬

