
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
রাজশাহী পুঠিয়ায় জেঁকে বসেছে ব্যাপক শীতের তীব্রতা,তাই গরিব অসহায় মেহনতি মানুষের মাঝে শীত নিবারণের জন্য শীতের কম্বল বিতরণ করা হয়।
সোমবার (১২-জানুয়ারি) পুঠিয়া ৬-নং জিউপাড়া ইউনিয়ন, ৯-নং ওয়ার্ডে ৪:৩০ মিনিটে ছোট সেনভাগ গ্রামে, প্রতিবারের মতো শীতার্ত অসহায়,ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতার্ত কম্বল বিতরণ করেন,প্রবাসী কামরুল জামান রাজিবের বাবা আবুল কালাম আজাদ।
এ সময় আবুল কালাম আজাদ বলেন,আমার ছেলে প্রবাসে থাকে প্রতিবারের মতো এবারো শীতার্ত,অসহায়,ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতার্ত কম্বল বিতরণ করি,এ পর্যন্ত আমার ছেলে কামরুল জামান রাজিবের দেওয়া বিভিন্ন স্থানে ৭০০ অধিক কম্বল বিতরণ করেছি,এবং বিভিন্ন সময়ে অসহায় মানুষদেরকে আর্থিক নগদ টাকা দিয়ে সহায়তা করে থাকে আমার ছেলে কামরুল জামান রাজিব,এ সময় তিনি আরো বলেন আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন,পরিশেষে বলেন,আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে,তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে।
এ সময় আরো ছিলেন,মোঃ নান্টু শাহ্,যুগ্ন আহ্বায়ক জিয়া মঞ্চ,পুঠিয়া উপজেলা। মোঃ নজরুল ইসলাম ড্রাইভার,৯-নং ওয়ার্ড সহ-সভাপতি শ্রমিক দল,মোঃ কাদের আলী,জিউপাড়া ইউনিয়ন,যুগ্ন আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল,মোঃ নজরুল ইসলাম,স্বেচ্ছাসেবক দল ৯-নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক,মোঃ দেলোয়ার হোসেন,মোঃ নাজমুল ইসলাম ড্রাইভার,জুবায়ের হোসেন রুবেল সহ উপস্থিত ছিলেন অসংখ্য নেতৃবৃন্দ।
কম্বল বিতরণ শেষে একটি দুয়া অনুষ্ঠিত হয়,দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনা,ও শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়া সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা, ও তারেক জিয়ার সুস্বাস্থ্য কামনা করা হয়।
পুঠিয়া প্রতিনিধিঃ
মোঃ মিজানুর রহমান (মিজান)
