পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান মিজান
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন,মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট রায়হান কাউসার,(২-ফেব্রুয়ারি) তার নিজ বাসভবনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
এ সময় অ্যাডভোকেট রায়হান কাউসার বলেন,হার্ট,ব্রেন স্টোক,ডাইবেটিকস চিকিৎসা গুলো ইউনিয়ন পর্যায়ে ব্যবস্থা করা হবে,তিনি আরো বলেন,ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে একটি করে দাঁতের ডাক্তারের ব্যবস্থা করা হবে,আমি নেতৃত্বে আসলে সংসদে কথা বলব,দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখব। সংসদে কথা বলব একটা দলের অভ্যন্তরে গণতন্ত্রে পদায়নের ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখবো,প্রত্যেকটি পদে গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে নির্বাচন করব,ব্যক্তির ইচ্ছায় আর পদায়ন হবে না,এই বিষয়ে আমরা কার্যকরী ব্যবস্থা নিব,আমাদের যে জনপদ শান্তির প্রচেষ্টা হিসাবে সর্বোত্তম চেষ্টা করব,হানাহানি কিংবা হিংসা-বিদ্বেষ রাজনৈতিক প্রতিহিংসা যেন একেবারে জিরোতে চলে আসে সেই চেষ্টা করব ইনশাল্লাহ,পুঠিয়া ও দুর্গাপুর সকল মানুষের বাসযোগ্য হবে এটা আমাদের চেষ্টা থাকবে,তরুণ যারা ভোটার রয়েছে তরুণ তুর্কি এবং তরুণ দল তাদেরকে বলব দেখে দেখে সংবাদ পৌঁছে দিতে যাতে ১২ তারিখে তারা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন,এবং সেই নির্বাচনে মোটরসাইকেলকে তারা বিবেচনায় রাখবেন এটাই প্রত্যাশা রাখি আইনের মাধ্যমে যতটুকু পারি আমি হেল্প করব,সবাই পাশে থাকলে মোটরসাইকেল প্রতীক জয় হবে ইনশাল্লাহ।
পুঠিয়া প্রতিনিধিঃ
মোঃ মিজানুর রহমান (মিজান)
২ ফেব্রুয়ারি ২০২৬
