
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান ((মিজান)
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ড্রামট্রাক ও মুরগি বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত (নসিমন) মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন।
বুধবার (১০-জানুয়ারি) আনুমানিক সকাল আটটার সময় পুঠিয়া নিমতলা বাজারের কাছে পুঠিয়া- তাহেরপুর লোকাল সড়কে তাহেরপুর হতে পুঠিয়াগামী একটি মুরগী বোঝাই নছিমন ও পুঠিয়া হতে তাহেরপুরগামী ড্রাম ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুইজন যুবক নিহতের ঘটনা ঘটে, নিহত ব্যক্তিদের দুর্ঘটনা স্থান থেকে পুঠিয়া ফায়ার সার্ভিস আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নিহতরা হলেন নছিমন থাকা মুরগী ব্যবসায়ী মোঃ নাইম (২০), পিতা মোঃ মিলন,মোঃ হামিম (২৫) পিতা মোঃ মিনারুল, উভয়- রাজশাহী জেলার কাসাডাঙ্গা থানার হড়গ্রাম পূর্ব শেখপাড়া গ্রামের।
প্রত্যক্ষদর্শীরা সুজন জানায়, দুর্ঘটনাকবলিত মুরগি বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত নছিমন পুঠিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে নছিমন দুমড়ে-মুচড়ে ভেঙ্গে যায় স্পটে একজন নিহত হাসপাতালে নেওয়ার পরে আরেকজন মৃত্যুবরণ করেন এবং গাড়িতে থাকা বহু মুরগি মারা যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়।
এতে ঘটনাস্থল থেকে ড্রাম ট্রাক চালক ও হেলপার পালানোর চেষ্টা করলে জনগণ ধরে ফেলে, পুলিশ ঘটনায়স্থলে পৌঁছে তাদের কে আটক করে নিয়ে যায়।
আটককৃতরা হলেন: ট্রাক চালক মোঃ মিন্টু পিতা-মৃত সায়রাত আলী, সাং-মুক্তারপুর (নাওদাপাড়া), ট্রাকের হেলপার মোঃ স্বাধীন আলী পিতা মনিরুল ইসলাম, হলিদাগাছী উভয় থানা- চারঘাট, জেলা- রাজশাহী।মুখোমুখি সংঘর্ষের ঘটনা স্থানে পুঠিয়া থানা পুলিশ উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক রাখে।
এ বিষয়ে জানতে পুঠিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন,ড্রাম ট্রাক ও মুরগি বোঝাই নছিম মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটলে, ঘটনাস্থলে একজন নিহত হন আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। এ বিষয়ে ট্রাম ট্রাক চালককে আটক করা হয়েছে।
পুঠিয়া প্রতিনিধিঃ
মোঃ মিজানুর রহমান (মিজান)
১০ ফেব্রুয়ারি ২০২৬
