গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন শেষে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলের জেলার চারটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটি আসনে বিএনপি জয়লাভ অর্জন করেছে।
জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে বিজয়-উল্লাস লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সাথে নিয়ন্ত্রণে করছে।
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ
মোট ১২৩টি ভোটকেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান ১,১৬,১১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৯,৬১৪ ভোট।
গাইবান্ধা-২ সদর
মোট ১১৮টি ভোটকেন্দ্রের ফলাফলে মো. আব্দুল করিম ১,২১,০৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনিসুজ্জামান খান বাবু পেয়েছেন ৯১,৩০৩ ভোট এবং মো. আব্দুর রশীদ সরকার পেয়েছেন ২০,৯৮৭ ভোট।
গাইবান্ধা-৩ সাদুল্লাপুর-পলাশবাড়ী
মোট ১৪৬টি ভোটকেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম লেবু ১,৫৬,৫৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক পেয়েছেন ১,৩০,৩৬৯ ভোট।
গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ
মোট ১৪২টি ভোটকেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শামীম কাওছার লিংকন ১,৩৬,০০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুর রহিম সরকার পেয়েছেন ১,৩০,০০০ ভোট। প্রায় ৬,০০০ ভোটের ব্যবধানে তিনি জয় লাভ করেন।
(তবে গোবিন্দগঞ্জ 4 আসনে বিএনপির বিরুদ্ধে কয়েকটি কেন্দ্রের ভোট জালিয়াতির অভিযোগ রয়েছে।)
গাইবান্ধা-৫ সাঘাটা-ফুলছড়ি
মোট ১৪৬টি ভোটকেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ ৮৭,৬১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ফারুক আলম পেয়েছেন ৭৩,২৮৯ ভোট। ১৪,৩২৮ ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেন।
জেলার পাঁচটি আসনের সার্বিক ফলাফলে দেখা যায়, গাইবান্ধায় চারটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটি আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। গাইবান্ধা জেলা প্রশাসন জানিয়েছে, ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
মোঃ শরীফুল আজম (বাবু)
01710402784
