![]()
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
রমজানে নিত্যপ্রয়োজনীয় সকল প্রকার জিনিস পত্রের দাম স্থিতিশীল রাখার জন্য পুঠিয়ায় চলছে প্রতিদিনই বাজার মনিটরিং ব্যবস্থা।
এই ধারাবাহিকতায় (২৪ ফ্রেব্রুয়ারি) দুপুর ৩ সময় পুঠিয়া সদরে বিভিন্ন নিত্য পণ্য ও ফলের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ। মোবাইল কোট পরিচালনার সময় একাধিক ব্যবসায়ীকে বিভিন্ন ধারায় অর্থদণ্ড করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন,
পবিত্র রমজান মাসে নিয়মিত বাজার তদারকি,এছাড়াও সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিতকরণ এবং রমজান মাস উপলক্ষে পুঠিয়ায় কোন ব্যবসায়ী বাজারে কৃত্রিম কোন জিনিসের সংকট তৈরি করতে না পারে সেদিকে আমরা সর্বদাই সজাগ রয়েছি। ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।
মোঃ মিজানুর রহমান (মিজান)
পুঠিয়া প্রতিনিধিঃ
মোবাইল ০১৭১৬-৩৮৮৮৩৬
তারিখ ২৪-০২-২০২৬ ইং

পুঠিয়া প্রতিনিধিঃ