8th
মো: বিলালুর রহমান জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি:
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জৈন্তাপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এসময় উপজেলার সার্বিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল ও সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন রাজুর নেতৃত্বে প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
