পুঠিয়া প্রতিনিধিঃ মিজানুর রহমান (মিজান):
রাজশাহী পুঠিয়ায় অবৈধভাবে মন্দিরের জায়গা দখল করে স্থাপনার তৈরি করে ওই মন্দিরেরই সেক্রেটারি মদন। (৩ মার্চ) মঙ্গলবার মন্দিরের জায়গা উদ্ধারে সহকারী কমিশনার (ভূমি) পুঠিয়া,রাজশাহী,শিবু দাশ অভিযান পরিচালনা করেন,দুপুর ১২ টার দিকে। পুঠিয়া তাহেরপুর রাস্তার মাথায় মন্দিরের জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনার কাজ বন্ধ করে দেন,এসময় অপরাধী মদনকে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়,এবং আগামী ৫ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেবার নির্দেশ দেয়া হয়। এ সময় সহকারী (ভূমি) শিবু দাশ বলেন, খাসজমি উদ্ধারে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবং কেউ সরকারি খাস জমি যুদি দখল করে তাদের বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী জিরো টলারেন্স।
