পুঠিয়া প্রতিনিধিঃ মিজানুর রহমান (মিজান):
রাজশাহী পুঠিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যর দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং করা হয়। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১ টার দিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে পুঠিয়া বাজার মনিটরিং করা হয়। বাজার মনিটরিং পরিচালনা করেন,সহকারী কমিশনার (ভূমি),পুঠিয়া,রাজশাহী,শিবু দাশ। এসময় বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় একজন ব্যবসায়ীকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সহকারি কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন,পবিত্র রমজান মাসে নিয়মিত বাজার তদারকি, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।
