পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অবৈধ ভাসমান দোকানিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। ৪ মার্চ দুপুর ১২ টার দিকে পুঠিয়া বানেশ্বর বাজারে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে অবৈধ ভাসমান দোকানিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন,সহকারী কমিশনার (ভূমি) শিবুদাশ। এছাড়াও অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন,পুঠিয়া থানা (ওসি) ফরিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন,পবা হাইওয়ে (ওসি) মোজাম্মেল হক আরো উপস্থিত ছিলেন বানেশ্বর বাজার বণিক সমিতির সভাপতি।
অভিযানের সময় পবা হাইওয়ে ওসি মোজাম্মেল হক বলেন,বানেশ্বর বাজারে রাস্তার কাজ চলছে । সেই ক্ষেত্রে রাস্তার এক লেন বন্ধু। গাড়ি চলাচলের রাস্তার লেনের পাশেই কিছু অবৈধ ভাসমান ব্যবসায়ী রাস্তা দখল করে নিয়ে বসে আছে,ওই সকল অবৈধ কিছু থ্রিহলার গাড়ি এখানে এসে দাঁড়িয়ে থাকে,সেই কারণে রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। মূলত যানজট মুক্ত করতে আজকের এই অভিযান,এরকম অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।
