এম আমিরুল ইসলাম ,বগুড়া প্রতিনিধি:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৬ ব্যাচের বিএমড প্রোগ্রামের প্রথম সেমিস্টারে ভর্তি শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ) সকাল ১০ ঘটিকায় বগুড়ার সরকারি মুস্তফাবিয়া আলিয়া মাদ্রাসার হল রুমে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ও স্কুল অব এডুকেশন, বগুড়ার জনাব আবু নাসের মোহাম্মদ তোফাজ্জেল হোসেন। বিশেষ রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপ-আঞ্চলিক পরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি মুস্তফাবিয়া আলিয়া মাদ্রাসা, বগুড়ার অধ্যক্ষ ও সমন্বয়কারী প্রফেসর মো. আব্দুল লতিফ। এ সময় শিক্ষক, কর্মকর্তা ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে থাকেন। বিশেষ করে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বগুড়া শাখার উপ-আঞ্চলিক পরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম তিনি তার বক্ত্যবে শিক্ষার্থী নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা এবং আধুনিক শিক্ষার সাথে নিজেদের দক্ষ করে তোলার আহ্বান জানান। তিনি আরো বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্মজীবী ও সাধারণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানের শেষে নবীন শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র তুলে দেয়া হয়। এবং সব শেষে সকলের সফল শিক্ষাজীবন কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
