পুঠিয়া প্রতিনিধিঃ মিজানুর রহমান (মিজান) রাজশাহী পুঠিয়া ঢাকা রাজশাহী মহাসড়কের সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য আহত হয়েছেন। (১১ মার্চ) বিকেল ৪ টা ৪৫ মিনিটে পুঠিয়া উপজেলার তারাপুর বাজার সংলগ্ন ঢাকা রাজশাহী মহাসড়কে, তেল বাহী ট্রাক ও বাস মহাসড়কের থেমে একত্র হওয়ায়, পিছন থেকে আশা সেনাবাহিনী গাড়ির ধাক্কায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় সেনাবাহিনী গাড়ির সামনে দুমড়ে মুছে যায় এবং গাড়ি চালক সেনা সদস্য মোঃ সোহেল গুরুতর আহত হয়। পুঠিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের উদ্ধার তৎপরতায় তাকে দ্রুততার সঙ্গে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সেনা সদস্যে মোঃ সোহেল হোসেন এর বাড়ি ভেতুয়াবারিসা, থানা ভুয়াপুর, জেলা টাঙ্গাইল । হাইওয়ে থানার (ওসি) মোজাম্মেল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় বিষয়ে এখনো পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
