পুঠিয়া প্রতিনিধিঃ মিজানুর রহমান (মিজান)
রাজশাহী পুঠিয়া সদরে ফুটপাতে চাঁদা মুক্ত করতে নিজের মাঠে নামলেন এমপির পুত্র বারিস্টার আবু বক্কর সিদ্দিক রাজন (১১ মার্চ) বুধবার বিকেলে পুঠিয়া সদরে ফুটপাতে ছোট ছোট দোকান বসিয়ে অনেক সাধারণ কৃষক, নিম্ন ও মধ্যবিত্ত মানুষ ফল-ফলাদি, মাছসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি করে সামান্য আয়ে জীবিকা নির্বাহ করেন। তাদের কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা দাবি করা হয়,বলে অভিযোগ করেন ফুটপাতের দোকানিরা। তারই প্রেক্ষিতে, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এর সুযোগ্য সন্তান বারিস্টার আবু বকর সিদ্দিক নিজেই মাঠে নেমে ফুটপাতের দোকানিদের কথা শোনেন,এবং সরাসরি নির্দেশ দেন কেউ কোন ভাবে একটি টাকাও যদি চাঁদা চেয়ে থাকে,সেই ক্ষেত্রে আপনারা কাউকে একটি টাকাও দিবেন না,যদি কেউ চাঁদা নিতে আসে,সবাইকে আমার মোবাইল নাম্বার দিলাম সরাসরি আমাকে ফোন করবেন। এমপির পুত্র এই উদ্যোগ নেয়ায় ফুটপাতের ব্যবসায়ীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন বলেন,এই ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি ও তাদের কথা শুনেছি ,পুঠিয়া দুর্গাপুরের মাটিতে কোন চাঁদা চলবে না এবং চলতে দেওয়া হবে না। তিনি আরো বলেন,বিক্রেতাদের কাছ থেকে কোনো ধরনের চাঁদা নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ চাঁদা দাবি করলে সরাসরি তার সাথে যোগাযোগ করার আহ্বান জানান।চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স উন্নয়নের পথেই এগিয়ে যাবে পুঠিয়া দুর্গাপুর।
