
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান
রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠািত।
রবিবার (১৩ এপ্রিল) দুপুর ১১ টায় বিদ্যালয় মাঠে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রাজশাহী-৫ (পুঠিয়া – দূর্গাপুর) অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন,অত্র স্কুলের শিক্ষকদের ও ছাত্রীদের প্রশংসা করেন,স্কুলের পড়াশোনা খুব ভালো। পুঠিয়ার সেরা এই স্কুল, এ স্কুলকে আমি আমার সাধ্য মত চেষ্টা করবো আরো ভালো ভবণ নির্মানের জন্য বরাদ্দ দেবার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুঠিয়া – দূর্গাপুরের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এর ছেলে ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক রাজন সুপ্রিম কোর্ট আইনজীবি ফোরামের যুগ্ন-সাধারণ সম্পাদক, সভাপিত্ব করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল আনোয়ার মিন্টু,আরো উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক মুনসুর রহমান, সাবেক জেলা বিএনপির যুব দলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ ভুট্টা, সঞ্চলনায় ছিলেন পল্লব সেনগুপ্ত (ডাকু), সাবেক শিক্ষক আক্তার বানু, সাবেক শিক্ষকা সোখিনা খাতুন ও সকল শিক্ষক বৃন্দ, বিদায়ী ছাত্রী ও অত্র স্কুলের সকল শ্রেনীর ছাত্রী গণ। পুঁঠিয়া বলিকা বিদ্যালয়ের ৮ম শ্রেীর ছাত্রীদের বিত্তি প্রপ্তি ক্রীড়া ও বাৎরিক পুরষ্কার বিতরণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মিজানুর রহমান
পুঠিয়া রাজশাহী
তারিখ : ১৩/০৪/২৬ ইং
মোবাইল নম্বর : ০১৭৩৯ ৪০৭৫১৩
