- জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ২০ হাজার টাকা
মো: বিলালুর রহমান
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিসিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে নদীর পাড় ধ্বংস করে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে জৈন্তাপুর উপজেলার বড়গাঙ নদীর গুয়াবাড়ি রুপচেং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। এ সময় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইনে তাদের কাছ থেকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে এক মাসের কারাদণ্ড) আদায় করা হয়।
এ সময় অভিযানে উপজেলা ভুমি অফিসের কর্মকর্তারা সহ জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।