
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান
রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়নের নন্দনপুর মড়া সন্ধ্যা নদী হতে বিলকান্তার হােজা নদী পর্যন্ত খাল খনন এর উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
১৪ এপ্রিল বিকেল সাড়ে ৪ টার সময় উপজেলার ভাল্লুক গাছি ইউনিয়নের সন্ধ্যা নদীতে খাল খননের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল,রাজশাহী -৫ পুঠিয়া-দুর্গাপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা লিয়াকত সালমান,এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার,সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন জুম্মা, ভাল্লুক গাছি ইউপি সদস্য, মাসুদুল হাসান মিলন, সাইদুল ইসলাম, জহুরুল ইসলাম, আনিসুর রহমান ইনসের, মহিলা ইউপি সদস্য রুমা ছাড়াও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ মিজানুর রহমান
পুঠিয়া প্রতিনিধিঃ
তারিখ ১৪-০৪-২০২৬ ইং
