
গাইবান্ধা প্রতিনিধি:
মোঃ শরীফুল আজম (বাবু)
গাইবান্ধা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মুত্তালিব সরকারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় ৫ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আজ ৫ জুন ২০২৬ ইং, রাত ১২টা ৩০ মিনিটে গাইবান্ধা সদর থানাধীন ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামস্থ ভাঙ্গা ডিপবাজার গোরস্থান পাড়ায় এ অভিযান পরিচালিত হয়।
ডিবির একটি চৌকস অভিযানিক দল জনৈক আঃ মালেকের বাড়ির দক্ষিণ পার্শ্বে জনৈক আঃ হালিমের পতিত জমিতে অভিযান চালায়। এ সময় কতিপয় ব্যক্তি টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছিল। ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন:
১/. মোঃ আলমগীর হোসেন (৩২), পিতা: মোঃ সফিকুল ইসলাম, মাতা: মোছাঃ জাহানারা বেগম, সাং: রামচন্দ্রপুর (হাজীপাড়া) ২/মোঃ রুবেল মিয়া @ পন্তু (২৮), পিতা: মৃত সামছুল হক, মাতা: মোছাঃ অভিরন বেগম, সাং: রামচন্দ্রপুর (গোরস্থান পাড়া) ৩/মোঃ নাজমুল মিয়া @ নাজু (৪৫), পিতা: মৃত মহির উদ্দিন (ব্যাপারী), মাতা: মৃত নজিরন বেগম, সাং: রামচন্দ্রপুর (ভাঙ্গা ডিপবাজার) ৪/মোঃ মেহেদী হাসান (৩৮), পিতা: মোঃ হাসেম আলী, মাতা: মোছাঃ জাহানারা, সাং: রামচন্দ্রপুর (গোরস্থান পাড়া) ৫/ মোঃ শহিদুল ইসলাম (৪৭), পিতা: মৃত মোজাফফর হোসেন, মাতা: মৃত জাহেদা খাতুন, সাং: রামচন্দ্রপুর (হাজীপাড়া)
সকলের থানা: গাইবান্ধা সদর, জেলা: গাইবান্ধা।
মামলা:
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা নং ৯, তারিখ ০৫/০৬/২০২৬ খ্রিঃ রুজু করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, অবৈধ জুয়া ও মাদক নির্মূলে জেলায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ডিবি পুলিশের বক্তব্য:
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জানান মোঃ আব্দুল মুত্তালিব সরকার, পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনায় জেলাকে জুয়া ও মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার, গাইবান্ধা এর বক্তব্য:
গাইবান্ধা জেলাকে মাদক, জুয়া ও সকল প্রকার অপরাধমুক্ত রাখতে আমি শুরু থেকেই জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। এরই ধারাবাহিকতায় জেলার প্রতিটি থানা ও গোয়েন্দা ইউনিটকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
গত রাতে রামচন্দ্রপুরে ডিবি পুলিশের সফল অভিযান তারই প্রমাণ। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ৫ জন পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। আমি গাইবান্ধাবাসীকে আশ্বস্ত করতে চাই, আপনার সন্তানদের ভবিষ্যৎ নষ্টকারী মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে।
এ সকল অভিযানে নেতৃত্ব দিয়ে জেলা গোয়েন্দা শাখা বিশেষ ভূমিকা রাখছে। ডিবির অফিসার ইনচার্জ আব্দুল মুত্তালিব সরকার একজন অত্যন্ত চৌকস, উদ্যমী এবং অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা। অপরাধ দমনে তার সাহস, কৌশল এবং পেশাদারিত্ব প্রশংসনীয়। তার নেতৃত্বে ডিবির টিম রাতদিন পরিশ্রম করে গোপন তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনা করছে।
আমি জেলার সম্মানিত নাগরিকদের অনুরোধ করব, আপনার এলাকায় মাদক, জুয়া বা যেকোনো অপরাধের তথ্য থাকলে নির্ভয়ে পুলিশকে জানান। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ ও জনগণকে একসাথে কাজ করতে হবে।
একটি সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত গাইবান্ধা গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
০৫/০৬/২৬ইং
ক্যাপশন – আটককৃত জুয়াড়ি
