
মোঃ শরীফুল আজম (বাবু)
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে সাদুল্লাপুর থেকে ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ সাব্বির রাহাদ খান নোমান (২৪)কে গ্রেফতার করেছে।
পিতা-মো: শাহরিয়া খান বিপ্লব।
মাতা-মোছা: নাজমা আক্তার।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ৮ জুন দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম এলাকায় নিজ বাড়ি থেকে ওই কর্মীকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলা ও জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারের পর তাকে গাইবান্ধা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এখন পর্যন্ত গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
০৯/০৬/২৬ ইং
ক্যাপশন- আটককৃত ছাত্রলীগ কর্মী মোঃ সাব্বির রাহাদ খান নোমান (২৪)
